- About Prolarner
শেখার শুরু থেকে সাফল্যের পথচলায় আপনার বিশ্বস্ত সঙ্গী
প্রযুক্তির এই পরিবর্তনশীল সময়ে সঠিক দক্ষতাই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। ProLarner তৈরি হয়েছে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য, যাতে তারা সহজ ভাষায়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এবং আত্মবিশ্বাসের সাথে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে পারে।
- আমরা কারা?
Prolarner শুধুমাত্র একটি Learning Platform নয়, এটি বাংলায় দক্ষতা অর্জনের একটি নতুন উদ্যোগ।
আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত Practice এবং বাস্তব Project-এর মাধ্যমে যে কেউ ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারে। তাই প্রতিটি Learning Program এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে শেখার পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা এবং Career-এর প্রস্তুতিও সমান গুরুত্ব পায়।
আমাদের লক্ষ্য এমন একটি Learning Ecosystem তৈরি করা, যেখানে বাংলাভাষী শিক্ষার্থীরা সহজ ভাষায়, ধাপে ধাপে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে Website Development ও অন্যান্য Digital Skill শিখে আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে।
“শুধু শেখানো নয়, বাস্তব দক্ষতা তৈরি করাই Prolarner-এর মূল লক্ষ্য।”
Prolarner - এই কেন ?
লাইভ সাপোর্ট
প্রতিটি ধাপে আপনার পাশে, আটকে গেলে আমরা আছি
প্রজেক্ট বেসড লার্নিং
বাস্তব উদাহরণের মাধ্য শিখে নিজেই তৈরি করবেন Website
ক্যারিয়ার ফোকাসড
ভবিষ্যতের জন্য প্রস্তুতি, ইনকামের পথে প্রথম ধাপ
স্টুডেন্ট ফ্রেন্ডলি কমিউনিটি
একে অপরের সহযোগিতায়, একসাথে শিখে এগিয়ে যান
- 👋 আপনার শেখার যাত্রায় পাশে থাকবো আমি
Tamal Tikadar
Mentor & Founder of Pro Larner.
আমি তমাল টিকাদার। ২০২৩ সাল থেকে WordPress Website Development-যাত্রা শুরু করি এবং বর্তমানে বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য Professional Website Development Service প্রদান করছি। Prolarner-এর মাধ্যমে আমার লক্ষ্য সহজ বাংলা ভাষায় Website Development শেখানো, যাতে একজন Beginner-ও আত্মবিশ্বাসের সাথে নিজের প্রথম Website তৈরি করতে পারে এবং ভবিষ্যতে এই দক্ষতাকে ক্যারিয়ারে কাজে লাগাতে পারে।
স্টুডেন্টদের তৈরি কিছু Website
সঠিক গাইডলাইন ও প্র্যাকটিস থাকলে আপনিও এমন Website তৈরি করতে পারবেন।






